ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার সময় প্রশাসনের ছত্রছায়ায় পরিকল্পিতভাবে ভোট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার রাত ৯টার দিকে বাংলামটর থেকে শাহবাগ অভিমুখে এই মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় ‘ভোট কারচুপি’ হয়েছে—এমন অভিযোগ এনে মঙ্গলবার রাতে বিক্ষোভ করেছে ছাত্রদল। ভোট গণনা চলাকালে রাত ৯টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বাংলামটর থেকে শাহবাগমুখী বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—
ভোট চোর ভোট চোর, প্রশাসন ভোট চোর,
অবৈধ নির্বাচন, মানি না, মানব না
,স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার, রাজপথ ছাড়ি নাই, আবিদ ভাইয়ের ভয় নাই”
এর আগে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সহকারী প্রক্টর রবিউল ইসলামকে অভিযোগ করেন, “আপনারা শেখ হাসিনাকেও হার মানিয়েছেন। রোকেয়া হলের ঘটনায় আমরা চরম আশঙ্কায় আছি। সাদিক কায়েমকে ঢুকিয়েছেন, কিন্তু আমাদের প্রতিনিধি প্রবেশে বাধা দিচ্ছেন।”
তিনি আরও অভিযোগ করেন, রোকেয়া হলে আগে থেকেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল কি না তা নিয়ে তাদের শঙ্কা রয়েছে। একই সঙ্গে গঠনতন্ত্র সম্পর্কেও প্রশাসন অবগত নয় বলে মন্তব্য করেন তিনি।
মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা শুধু ভোট কারচুপির অভিযোগই তোলেননি, বরং জামায়াত-শিবির প্রসঙ্গেও নানা স্লোগান দেন।