সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।
এর আগে সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
নবনিযুক্ত বিচারপতিদের তালিকা
নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে আছেন—
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন)
অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম
জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম (চট্টগ্রাম)
সচিব শেখ আবু তাহের (আইন ও বিচার বিভাগ)
রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা
আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, ফাতেমা আনোয়ার, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, উর্মি রহমান
যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, মাহমুদ হাসান, এ এফ এম সাইফুল করিম, এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ
জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম (হবিগঞ্জ)
সচিব মুরাদ–এ–মাওলা সোহেল (বিচার কমিশন)
মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন (ঢাকা)
সলিসিটর মো. রাফিজুল ইসলাম