চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে প্রার্থী হয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয় এবং জিএস পদে শাফায়াত হোসেন। বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে মোট ২৬ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ হোসেন হৃদয় এবং জিএস পদে মনোনয়ন পেয়েছেন শাফায়াত হোসেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক, খেলাধুলা সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব, সহ সম্পাদক জয় বড়ুয়া, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়, সহ সম্পাদক শহীদুল কায়সার, দফতর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূইয়া এবং সহ দফতর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ।
ছাত্রী কল্যাণ সম্পাদক হয়েছেন নুজহাত জাহান, সহ সম্পাদক শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা সম্পাদক ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ সম্পাদক ইয়াসিন আরাফাত, আইন সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব এবং পাঠাগার সম্পাদক মো. জাবেদ।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তারিকুল ইসলাম রিমন এবং তায়েফ হোসেন ইমন।