অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোক্লো সিটির প্রেসিডেন্টের প্রতিনিধি মি. তোমাজ ইয়ানোশ, গদান্সকের ইউনিভার্সিটি অব ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের রেক্টর ইয়ান জাখারেভিচ, ফ্রান্সের অনারারি কনসাল দিদিয়ের গুইজি, শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মিজানুর রহমান, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. খলিলুল কাইয়ুম, টেরা নোভা স্কুলের পরিচালক সার্গিউস চুলকোভস্কি, সিলেশিয়ার বাংলাদেশের অনারারি কনসাল ওমর ফারুক এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। পোল্যান্ডের জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা মনোহর পরিবেশনা দিয়ে অতিথিদের মন জয় করেন।
বিজিসি স্টার অ্যাওয়ার্ডে ব্যবসা, চিকিৎসা, সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক ক্রিয়েটরসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশিদের সম্মাননা দেওয়া হয়। চিকিৎসা খাতে ডা. মোহাম্মদ সাজেদুল হক, সাংবাদিকতায় মাহতাব শফি স্বীকৃতি পান। ব্যবসা ও উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা পান শেখ এরশাদুর রহমান, লিপি মজুমদার, নূর হোসেন, কামরুল হাসান বিপ্লব, মো. আরিফুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিনসহ আরও অনেকে।
ব্যাংকিং খাতে এস কে মহিউজ্জামান, আন্তর্জাতিক ক্রিয়েটর ক্যাটাগরিতে নাতালিয়া ও হাবিব এবং সামাজিক সংগঠনে খন্দকার আছিফুর রহমানকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক মাহতাব শফি, অভিনয়শিল্পী সাবিলা নূর, রুনা খান, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, সাইফুর রহমান ইভান, সংবাদ উপস্থাপক মোমরেনাজ মোমে, সাংবাদিক আল মাসিদ (রনো) এবং অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশিরা যে সাফল্য অর্জন করছেন, তা এই অনুষ্ঠান প্রমাণ করে। বিজিসি স্টার অ্যাওয়ার্ড নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
পরিশেষে, এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব উদযাপন করার একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে পরিণত হয়েছে এবং পোল্যান্ডের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে।