সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এই প্রস্তাবটি তিনি দিয়েছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএড) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে এক বৈঠকে।
বৈঠকে ড. ইউনূস বলেন, এই সামাজিক ব্যবসা তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা বিকাশে নতুন দিক উন্মোচন করবে। বিশেষ করে তরুণ কৃষি উদ্যোক্তারা এ তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তা পেলে দেশের টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবেন।
আলোচনায় গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, আম ও কাঁঠাল রফতানি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি এবং দুগ্ধ শিল্পের উন্নয়নেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি উঠে আসে।
আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিও বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, রোববার ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক। এবারের আন্তর্জাতিক ফোরামটি চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।