৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপেজি, সিভিকাসসহ অন্যান্য প্রতিষ্ঠান।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এই চিঠি পাঠায়। একই চিঠি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-কেও প্রদান করা হয়েছে।
চিঠিতে সংগঠনগুলো উল্লেখ করেছে, প্রধানমন্ত্রী ও বিএনপি সরকারের সামনে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে তারা আশা প্রকাশ করেছে, এই সময়কে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের সুযোগ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মানবাধিকার সংস্থাগুলো স্মরণ করিয়ে দিয়েছে, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য গুরুতর লঙ্ঘনের অভিযোগ ছিল। যদিও তার ক্ষমতা শেষ হওয়ার পর অনেক ঘটনা কমেছে, তবুও অন্তর্বর্তী সরকারের সময়ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর নির্ধারিত আটক, সাংবাদিক ও ধর্মীয় সংখ্যালঘু, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি।
চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে, একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করার আহ্বান জানানো হয়েছে। সংস্থাগুলো নীতিগত ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি সুস্পষ্ট সুপারিশও প্রদান করেছে।