ঢাকায় ৬ বছর বয়সি শিশুর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সি কিশোরীর ধর্ষণ ও হত্যাসহ হাজারিবাগের স্কুল ছাত্রী হত্যার ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত করেছে। তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনের শৈথিল্য স্পষ্ট দেখা গেছে।
ডা. শফিকুর রহমান প্রশ্ন করেছেন, ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে এলাকা ছাড়াতে চাওয়া কিভাবে সম্ভব? তিনি উল্লেখ করেন, শিশু তাহিয়ার হত্যার ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলা এবং মামলাটি তুলে নেওয়ার জন্য পরিবারকে হুমকি দেওয়া কারা করছে, তা জনগণের কাছে স্পষ্ট।
তিনি দাবি করেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা, স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।
ডা. শফিকুর রহমান মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবার ও দেশের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।