এলাকার নাসিমা সুলতানা তার ছেলে নাসিম জাহান আকাশকে বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন।
রোববার (১০ মে) ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অপারেশনটি পরিচালনা করবেন কিডনি প্রতিস্থাপন সার্জন ডা. মো. কামরুল ইসলাম।
পরিবার জানায়, প্রায় ৯ মাস আগে আকাশ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তার দুই কিডনিই প্রায় অকেজো। এরপর থেকে তিনি নিয়মিত ডায়ালাইসিসে ছিলেন। সন্তানের এমন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়লেও শেষ পর্যন্ত নিজের কিডনি দান করার সিদ্ধান্ত নেন মা নাসিমা সুলতানা, যিনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আকাশের বড় বোন বৃষ্টি বলেন, মায়ের এই সিদ্ধান্ত আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। মা দিবসে তিনি ভাইকে নতুন জীবন দিচ্ছেন।
স্থানীয় শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, নাসিমা সুলতানা সবসময়ই মানবিক ছিলেন, কিন্তু আজ তিনি যা করলেন তা প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয়দের মতে, একজন মা নিজের শরীরের অংশ দিয়ে সন্তানের জীবন বাঁচাচ্ছেন—এ ঘটনা সত্যিই বিরল এবং আবেগঘন।
মা দিবসে এই আত্মত্যাগের গল্প শুধু শরীয়তপুর নয়, পুরো দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।