বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, ভাষণে দেশের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকার, বৈশ্বিক শান্তি এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিশু, নারী ও তরুণসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলোর বিষয়ও তিনি তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ই-হেলথ কার্ডের পাশাপাশি ভবিষ্যতে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার বিষয়টি স্থান পেয়েছে বলে জানান মাহদী আমিন। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও পরিবেশ খাতের বিভিন্ন পরিকল্পনাও সেখানে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, ২০ মিনিটের বেশি সময়ের ভাষণে প্রধানমন্ত্রী গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং জনকল্যাণকে গুরুত্ব দিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের সময়ও বহুপাক্ষিক কূটনীতি, বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
মাহদী আমিন আরও বলেন, জাতিসংঘ সফরের পুরো সময়ে প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।