প্রতিবেদন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের চলতি হিসাবে রয়েছে ১৬৮ কোটি ৬৪ লাখ টাকা। অন্যদিকে মেয়াদি আমানত ও স্পেশাল নোটিশ ডিপোজিট (এসএনডি) হিসাবে জমা রয়েছে ৭২ কোটি ৭২ লাখ টাকা।
খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অর্থ রয়েছে টেলিভিশন প্রতিষ্ঠানের হিসাবে, যার পরিমাণ প্রায় ৯৮ কোটি ৬২ লাখ টাকা। অনলাইন গণমাধ্যমের হিসাবে রয়েছে প্রায় ৯৭ কোটি ৮০ লাখ টাকা। পত্রিকা খাতে জমা রয়েছে প্রায় ৪২ কোটি ৮১ লাখ টাকা এবং রেডিও প্রতিষ্ঠানের হিসাবে রয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি সুদবিহীন হিসাবে জমা রয়েছে ১৫৫ কোটি ৯ লাখ টাকা, সুদযুক্ত চলতি হিসাবে ১৩ কোটি ৫৪ লাখ টাকা, চাহিদামাত্র উত্তোলনযোগ্য হিসাবে ৪৪ লাখ টাকা, মেয়াদি আমানতে ৪ কোটি ৯৪ লাখ টাকা, স্পেশাল নোটিশ ডিপোজিট হিসাবে ৫৬ কোটি ৫৪ লাখ টাকা এবং দেশীয় বৈদেশিক মুদ্রা হিসাবে রয়েছে ১০ কোটি ৩৬ লাখ টাকা।
পত্রিকা খাতের হিসাবে দেখা যায়, চলতি সুদবিহীন হিসাবে রয়েছে ২৫ কোটি ৫৭ লাখ টাকা এবং সুদযুক্ত চলতি হিসাবে ১ কোটি ৪৪ লাখ টাকা। এছাড়া স্পেশাল নোটিশ হিসাবে ১২ কোটি ৫ লাখ টাকা ও দেশীয় বৈদেশিক মুদ্রা হিসাবে ১ কোটি ৩২ লাখ টাকা জমা রয়েছে।
টেলিভিশন প্রতিষ্ঠানের হিসাবে চলতি সুদবিহীন আমানত ৪৪ কোটি ৯৬ লাখ টাকা এবং সুদযুক্ত চলতি হিসাবে রয়েছে ১০ কোটি ২ লাখ টাকা। এছাড়া স্পেশাল নোটিশ হিসাবে ৩৩ কোটি ৭১ লাখ টাকা, দেশীয় বৈদেশিক মুদ্রা হিসাবে ৮ কোটি ৮৩ লাখ টাকা এবং দীর্ঘমেয়াদি হিসাবে ১০ কোটি টাকা জমা রয়েছে।
প্রতিবেদনটি দেশের বেসরকারি প্রকাশনা ও গণমাধ্যম খাতের ব্যাংক আমানতের সর্বশেষ চিত্র তুলে ধরেছে।