আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা ঘোষণা করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২) এর আর্টিকেল ৯৪ এর ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধনী আনা হয়েছে। এর ফলে স্থগিত হওয়া প্রতীক বাদ দিয়ে প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক অনুমোদন করা হয়েছে। প্রার্থীরা প্রাপ্যতা অনুসারে এই প্রতীকগুলো পাবেন।
প্রকাশিত তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের প্রতীক—আপেল, কোদাল, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, আনারস, খাট, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ি, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, গাভী, ডাব, বটগাছ, লাউ, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, কলম, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, স্যুটকেস, কাঁঠাল, চিংড়ি, দোয়াত-কলম, মগ, হরিণ, কাপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মটর গাড়ি, হাতঘড়ি, কেটলি, ছড়ি।
এছাড়াও তালিকায় রয়েছে—নোঙ্গর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, (নৌকা প্রতীক স্থগিত), ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, হাতি, কলা, জাহাজ, ফুটবল, মাথাল, হাতুড়ি, কুড়াল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, হারিকেন, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, হুঁকা, কুঁড়ে ঘর, টেবিল, ফুলের মালা, মোবাইল ফোন ও হেলিকপ্টার।
মূল আলোচ্য বিষয় হলো—নৌকা প্রতীক স্থগিত হলেও শাপলা প্রতীক এবার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।