বাংলাদেশের প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট, বাংলাদেশ স্যাটেলাইট-১ (BS-1), প্রতি বছর দুইবার “সৌর ব্যতিচার” বা Sun Outage এর প্রভাবে সাময়িকভাবে সম্প্রচারে ব্যাঘাতের সম্মুখীন হতে পারে। এটি একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা।
বিএসসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সম্প্রচার সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সম্ভাব্য সময়সূচি নিম্নরূপ:
২৯ সেপ্টেম্বর: ৯:৩৫ – ৯:৩৮ (৩ মিনিট)
৩০ সেপ্টেম্বর: ৯:৩২ – ৯:৪১ (৯ মিনিট)
১ অক্টোবর: ৯:৩০ – ৯:৪২ (১২ মিনিট)
২ অক্টোবর: ৯:২৯ – ৯:৪২ (১৩ মিনিট)
৩ অক্টোবর: ৯:২৯ – ৯:৪২ (১৩ মিনিট)
৪ অক্টোবর: ৯:২৯ – ৯:৪১ (১২ মিনিট)
৫ অক্টোবর: ৯:২৯ – ৯:৪০ (১১ মিনিট)
৬ অক্টোবর: ৯:৩০ – ৯:৩৮ (৮ মিনিট)
বিএসসিএল সতর্কভাবে এই ব্যতিচার পর্যবেক্ষণ করবে এবং সেবায় প্রভাব न्यূনতম করার চেষ্টা করবে। বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট-১ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সম্প্রচার এবং টেলিযোগাযোগ সেবা প্রদান করে আসছে।