রোববার ( ২১ জুন) সকালে ওই এলাকায় মিছিল বের করলে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকরা হলেন— সজীব সরদার, নাজির হোসেন, কবির, কালাম ফরাজি, আলী রাজ হোসাইন, কবির হোসেন, স্বপন, সিরাজ, হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন নিলয় বলেন, সকাল থেকেই কলেজ গেট ও আশপাশে তাদের কর্মীরা অবস্থান করছিলেন। মিছিল দেখামাত্রই আটক করে পুলিশকে জানানো হয়।
তিনি আরও বলেন, আগে থেকেই সিদ্ধান্ত ছিল কোনো ধরনের মিছিল হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, মিছিলের সময় ১০ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতে পাঠানো হবে।