শনিবার ( ২০ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুর্গেনস্টকে অনুষ্ঠিতব্য এই বৈঠক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর পরবর্তী ধাপ হিসেবে আয়োজন করা হচ্ছে।
বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গেছে। সমঝোতা বাস্তবায়নে ইসলামাবাদ তার কূটনৈতিক ভূমিকা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন, সংশ্লিষ্ট প্রতিনিধিরা পৌঁছানোর পর উচ্চপর্যায়ের আলোচনা শুরু হতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বৈঠক রোববারই অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান জানিয়েছে, সমঝোতা স্মারকের বিভিন্ন প্রতিশ্রুতির অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনাই হবে সফরের মূল উদ্দেশ্য।
সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় এই বৈঠককে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে দেখা হচ্ছে।