শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের অধিকাংশ এখনো ধরা-ছোঁয়ার বাইরে। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।”
অধ্যাপক গোলাম পরওয়ার দাবি করেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি করতে হবে। সেইসঙ্গে দ্রুত বাস্তবায়ন করতে হবে “জুলাই সনদ” ও “জুলাই ঘোষণা”।
তিনি বলেন, “একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে, যা দলীয়করণ ও দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ব্যবস্থা এবং সুশাসনের ভিত মজবুত করবে। তবেই দেশে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না।”
আলোচনা সভায় তিনি রাজনৈতিক সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক সহমর্মিতার পরিবেশ তৈরির উপরও গুরুত্বারোপ করেন।
প্রতিবেদক ডেস্ক | ১ আগস্ট ২০২৫, সকাল ১১:৩৮ | জাতীয় প্রেসক্লাব, ঢাকা
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদী শক্তির দোসররা ঘাপটি মেরে বসে আছে। এসব অপশক্তি নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।