মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা সরকারি হাজি জালমামুদ কলেজ রোডের একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকৃত যুগ্ম সমন্বয়কারীরা হলেন— মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। আর পদত্যাগী সদস্যরা হলেন— মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আল আমিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ঘোষিত উপজেলা সমন্বয় কমিটি একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে গঠিত হয়েছে। তাই তারা কমিটি প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।
সংবাদ সম্মেলনে যুগ্ম সমন্বয়কারী মো. মমিনুল ইসলাম আরব অভিযোগ করে বলেন, “প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য ব্যক্তি। তার বিরুদ্ধে শহীদ পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। শিক্ষাগত যোগ্যতাও সন্তোষজনক নয়। এসব কারণেই আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করেছি।”
প্রসঙ্গত, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে নকলা উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।