তিনি বলেন, নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ, এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশিরভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন। এ সময় তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভূমিকা রাখার অনুরোধ জানান।
ক্লিনটন বলেন, আমার মনে হয়, আমাদের উচিত, এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন। তিনি মনে করেন না, নেতানিয়াহু বা ট্রাম্প পুরো অঞ্চলে কোনও বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান।
বিল ক্লিনটন আরও বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, আমরা তাদের পাশে আছি। আমরা তাদের সুরক্ষা দেয়ার চেষ্টা করব। ঘোষণা না দিয়ে এমন যুদ্ধ শুরু করার ফলে সাধারণ মানুষ ভূক্তভোগী হচ্ছেন। এটা কোনো ভালো সমাধান নয়। সাধারণ মানুষ শুধু শান্তিতে বাঁচতে চান বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র : আরব নিউজ