শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও প্যারাগুয়ের সুশৃঙ্খল রক্ষণভাগের কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে, সীমিত কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় প্যারাগুয়েও। ফলে বিরতিতে যায় দুই দল গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ফরাসিরা। শেষ পর্যন্ত ৭০তম মিনিটে জট খোলে। বক্সের ভেতরে দুএকে থামাতে গিয়ে ফাউল করেন প্যারাগুয়ের এক ডিফেন্ডার। প্রথমে খেলা চালিয়ে দিলেও পরে ভিএআর পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
পেনাল্টি নিতে এসে নির্ভুল শটে গোল করেন এমবাপ্পে। তার এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় প্যারাগুয়ে। তবে ফ্রান্সের রক্ষণভাগের দৃঢ়তায় তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ফ্রান্স।
এই গোলের সুবাদে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় সাত, যা তাকে লিওনেল মেসির সমতায় নিয়ে গেছে। বিশ্বকাপ ইতিহাসে মেসির মোট গোলসংখ্যা ২০, আর সেই মাইলফলক থেকে এখন মাত্র এক গোল দূরে ফরাসি তারকা।
আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।