রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে এই দল প্রকাশ করা হয়। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন নেইমার। ২০২৩ সালের পর প্রথমবারের মতো আবার ব্রাজিল জার্সিতে দেখা যাবে এই তারকাকে।
দলে অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক তরুণ ফুটবলারের জায়গা হয়েছে। তবে সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন রদ্রিগো। অন্যদিকে ইগর থিয়াগো, এন্দ্রিক ও লুইজ হেনরিকের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে।
ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কোর বিপক্ষে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারটন
রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি
মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দানিলো, ফাবিনহো, পাকেতা
আক্রমণভাগ: নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, মাথেউস কুনহা, রায়ান