কমিটির অন্য সদস্যরা হলেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ ঘটানো তাদের প্রধান লক্ষ্য। তাদের মতে, সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার অনেক আশা ও প্রত্যাশা ম্লান হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে জুলাইয়ের আন্দোলনের চেতনা ও স্বপ্ন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি।
নতুন কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে সংলাপ ও যোগাযোগ বাড়িয়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ করবে।
কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তুলতে চান তারা। নতুন চিন্তা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করাই অলটারনেটিভসের লক্ষ্য।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজিত একটি আলোচনা সভার মাধ্যমে অলটারনেটিভসের যাত্রা শুরু হয়। আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম বিস্তারের পরিকল্পনা করেছে।