নিষিদ্ধদের মধ্যে রয়েছেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ, নেপচুন হাউজিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ। আদালতের এই আদেশ দুদকের আবেদনের প্রেক্ষিতে দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধানে জানা যায়, হাসান মাহমুদ রাজা ও অন্যান্য কর্মকর্তারা জাল দলিলের মাধ্যমে সরকারি সম্পত্তি দখল, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের সঙ্গে যুক্ত। এছাড়াও, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনিয়মের মাধ্যমে আইপিপি রেটে গ্যাস সরবরাহ সংক্রান্ত অভিযোগ তদন্তাধীন রয়েছে।
কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৩২.৬৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭৪.৭৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করার। তদন্তকালে জানা গেছে, তিনি বিদেশে পালানোর চেষ্টা করছেন, যা তদন্ত ব্যাহত করতে পারে।
দুদক জানায়, মামলা চলাকালে আসামিরা যদি বিদেশে যান, তাহলে অভিযোগের অনুসন্ধান ও ন্যায়বিচার দীর্ঘায়িত হবে। এজন্য আদালত সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।