জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিনেট ভবনে ঘোষণা করা হয়। প্রথমে হল সংসদের ফল প্রকাশের পর কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ৩,৩৩৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩,৯৩০ ভোট পেয়ে মাজহারুল ইসলাম (শিবির সমর্থিত) জয়ী হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হন।
অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা:
শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল) – ২,৪২৮ ভোট
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শাফায়েত মীর (শিবির প্যানেল) – ২,১১১ ভোট
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল) – ১,৯০৭ ভোট
সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) – ২,০১৮ ভোট
সহ সাংস্কৃতিক সম্পাদক: মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল) – ১,৯৮৬ ভোট
নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল) – ১,৯২৯ ভোট
ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র) – ৫,৭৭৮ ভোট
সহ ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল) – ১,৯৭৬ ভোট
সহ ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদী হাসান (শিবির প্যানেল) – ২,১০৫ ভোট
তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল) – ২,৪৩৬ ভোট
সমাজসেবা সম্পাদক: আহসাব লাবিব (বাগছাস প্যানেল) – ১,৬৯০ ভোট
সহ সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা (শিবির প্যানেল)
সহ সমাজসেবা সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল) – ২,৪৪২ ভোট
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মোবারক (শিবির প্যানেল) – ২,৬৫৩ ভোট
পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান (শিবির প্যানেল) – ২,৫৫৯ ভোট
কার্যকরী সদস্য (পুরুষ):
মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল) – ২,৪১৪ ভোট
মো. আবু তালহা (শিবির প্যানেল) – ১,৮৫৪ ভোট
মো. মহসিন (শিবির প্যানেল) – ১,৭৪৬ ভোট
কার্যকরী সদস্য (নারী):
নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল) – ২,৭৫০ ভোট
ফাবলিহা জাহান নাজিয়া (শিবির প্যানেল) – ২,৪৭৫ ভোট
নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল) – ৩,০১৪ ভোট