বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এই বছরের এসএসসি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হচ্ছে। এবার শিক্ষার্থীদের প্রকৃত মেধারই প্রতিফলন দেখা যাবে। আগের মতো ম্যানুপুলেটেড বা সাজানো ফলাফলের দিন শেষ।”
অতীতের ১৬ বছর ধরে পরীক্ষার ফলাফল রাজনৈতিকভাবে ব্যবস্থাপনা করে সরকারের সাফল্য দেখানোর প্রবণতা ছিল বলে মন্তব্য করে তিনি বলেন, “তৎকালীন সরকার প্রধান ফলাফল প্রকাশের সময় একধরনের ছবি তোলার অনুষ্ঠান করতেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষা মন্ত্রীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ফলাফলের বই তুলে দিতেন এবং ছবি তুলে ফলাফল ঘোষণা করতেন।”
আবরার জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের আনুষ্ঠানিকতাকে অপ্রয়োজনীয় মনে করে। এজন্য শিক্ষা বোর্ডগুলোকে নিরপেক্ষভাবে পরীক্ষার খাতা মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “এবার ফলাফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। প্রতিটি বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ড থেকে ফলাফল ঘোষণা করবেন। শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফলাফল জানতে পারবে।”
তিনি নিশ্চিত করে বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল, যাতে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে তাদের প্রকৃত প্রতিভা প্রকাশ করতে পারে।
পরীক্ষাকেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এবার শিক্ষার্থীরা তাদের প্রকৃত মেধার মূল্যায়ন পাবে। আমরা আগের অবস্থান থেকে বেরিয়ে এসেছি এবং এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”