রোববার মধ্যরাতের পর অভিযোগটি দায়ের করেন আরিয়ান আহমেদ, যিনি জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক। অভিযোগে উল্লেখিত বাকি দুই ব্যক্তি হলেন মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, অভিযোগটি রাত আড়াইটার পরে দাখিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। তিনি বলেন, “আমরা অভিযোগটি পর্যবেক্ষণ করছি এবং কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন টেলিভিশন টকশোতে নিষিদ্ধ সংগঠন (আওয়ামী লীগ) পুনর্বাসনের প্রচারণা চালাচ্ছেন। অভিযোগের ভাষ্য অনুযায়ী, তাদের কর্মকাণ্ড রাজনৈতিক প্রোপাগান্ডার অংশ হিসেবে ধরা হচ্ছে।
এর আগে রোববার রাতের দিকে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে এবং তদন্ত চলমান আছে।