মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি তিনি আগে কখনো ভাবেননি। দল তাকে এ দায়িত্বের জন্য বেছে নেওয়ায় এবং মহান আল্লাহর ইচ্ছায় এমন সুযোগ আসায় তিনি কৃতজ্ঞ। দায়িত্বের ব্যস্ততার মধ্যেও জনগণের পাশে থাকার পাশাপাশি নিজের এলাকার উন্নয়নেও ভূমিকা রাখার ইচ্ছা রয়েছে তার।
সাংবাদিক ফোরামের নেতারা এ সময় মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা জানান। জবাবে তিনি তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং সংগঠনের সদস্যদের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে জনস্বার্থের বিষয় নিয়ে সাংবাদিকতার প্রসঙ্গও আসে। এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতা সংক্রান্ত একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করতে গিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের এমন অনুসন্ধানী ও জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহসভাপতি মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন ও নারী বিষয়ক সম্পাদক শিউলী বেগম নাহিদসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংগঠনের উপদেষ্টা মশিউর রহমান, তুহিন সাইফুল্লাহ, মাহাবুর আলম সোহাগসহ কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন।