বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি ধর্মহীনতা ও ধর্মের ব্যবসা—দুই ধরনের রাজনীতিরই বিরোধিতা করে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিএনপি ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ব্যবসা করতে চায় না।
তিনি বলেন, “ধর্ম আমার বিশ্বাসের জায়গা, ধর্ম আমার শ্রদ্ধার জায়গা, ধর্ম আমার ইহকাল-পরকালের জায়গা। কিন্তু সেই ধর্ম রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে মানুষের রক্তপাত আমরা ঘটাতে চাই না।”
বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও সবুজ পাসপোর্টের ধারক-বাহক হিসেবে বিএনপি এর মূল্যায়নে সবসময় বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, একই পেশায় মুসলিম, হিন্দু ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন। তবে আদালতে দাঁড়ানোর সময় তাদের ধর্মীয় পরিচয় নয়, একজন আইনজীবী হিসেবেই পরিচয় সামনে আসে। তখন সবাই কালো কোট পরা একজন আইনজীবী।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মুখ্য বিচারিক হাকিম (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।