শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।
বক্তব্যে আমির হামজা বলেন, প্রতিমন্ত্রীর কিছু মন্তব্য ও অবস্থান ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি মনে করেন। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য সম্পর্কিত প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের মানুষের বিশ্বাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিভিন্ন দায়িত্বে থাকা অবস্থায় টুকুর কর্মকাণ্ড নিয়েও সমালোচনা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় জ্বালানি সরবরাহে সংকট দেখা যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
আমির হামজা বলেন, জ্বালানি সংকটের কারণে হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমস্যার সৃষ্টি হচ্ছে। সীমিত পরিমাণ জ্বালানি সরবরাহের কারণে অনেক ক্ষেত্রে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি যোগ করেন, দায়িত্বশীল পদে দক্ষ ও জনগণের প্রতি দায়বদ্ধ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। অতীত অভিজ্ঞতার ভিত্তিতেই এসব বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি।