শনিবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শহীদ ওসমান বিন হাদী অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে পরিকল্পিত ব্যয় ছাড়া কোনো বিকল্প নেই। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে এ খাতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সেমিনারে শিক্ষার্থী ও শিক্ষকরা সরাসরি মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। তারা অনিয়মিত ক্লাস, পরীক্ষায় দেরি এবং পাঠ্যসূচির সঙ্গে সিলেবাসের অসামঞ্জস্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী এসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বাজেট বাড়লেও তা কোন খাতে কতটা কার্যকরভাবে ব্যয় হবে, সেটি নির্ধারণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং সরকার ইতোমধ্যে এ খাতে গুরুত্ব বাড়িয়েছে বলেও তিনি জানান।
কারিগরি শিক্ষাকে উপেক্ষা করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ শিক্ষার মাধ্যমেই ভবিষ্যতের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া (এনডিসি), কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফসহ অনেকে।