সোমবার (২০ এপ্রিল) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে ঠিক কখন এই আলোচনা বা ফোনালাপ হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি।
এর আগে ট্রাম্প জানান, আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে।
চুক্তি না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তার ভাষায়, সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হতে পারে।
অন্যদিকে, ইরান এ ধরনের কোনো চুক্তির বিষয় নিশ্চিত করেনি। পাকিস্তানি সূত্র জানিয়েছে, তেহরান দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহী হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
উল্লেখ্য, ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর ১১–১২ এপ্রিল প্রথমবারের মতো সরাসরি উচ্চপর্যায়ের বৈঠকে বসে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের উদ্যোগে হওয়া সেই আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়।