বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানে ‘কট্টরপন্থি’ বা ‘মধ্যপন্থি’ বলে আলাদা কিছু নেই। তার ভাষায়, সবাই ইরানি এবং বিপ্লবের আদর্শে বিশ্বাসী। তিনি জোর দিয়ে বলেন, জনগণ ও রাষ্ট্রের দৃঢ় ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি অটুট আনুগত্যের মাধ্যমে যেকোনো আগ্রাসন প্রতিহত করা হবে।
আরও এক বার্তায় তিনি উল্লেখ করেন, এক স্রষ্টা, এক জাতি, এক নেতৃত্ব ও এক পথের আদর্শে অটল থেকে ইরান নিজেদের বিজয় নিশ্চিত করবে।
এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান গভীর সংকট ও বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং দেশটির নেতৃত্ব নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের কূটনৈতিক ও সামরিক মহল বলছে, দেশের সব প্রতিষ্ঠানই সর্বোচ্চ নেতার নেতৃত্বে একত্রিত রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা