গত শুক্রবার (১৯ জুন) এফডিসির সিডাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সদস্যদের সিদ্ধান্তে ২০২৬-২৮ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাজহার বাবু বলেন, “দীর্ঘদিন ধরে সিডাবের কমিটি ছিল না। অবশেষে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। সাধারণ সদস্যরা আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করব। আমাদের চেষ্টা থাকবে সহকারী পরিচালকদের স্বার্থ রক্ষা করা; সেই সঙ্গে সবাইকে নিয়ে চলচ্চিত্রের কল্যাণে কাজ করব”।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি সিদ্দিকুর রহমান রিপন, সহ-সাধারণ সম্পাদক এম জামান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন রাজিব, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ চৌধুরী এবং দপ্তর ও প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন একরামুল ইসলাম একরাম, মো. মাহতাবুর রহমান তাবু, এ কে এম মোতাহারুল ইসলাম (টিটুরাজ), মৃদুল কান্তি বিশ্বাস, মো. রাশেদুল ইসলাম রাশেদ, হেলাল উদ্দিন, এইচ এম সাইফুর রহমান, ইলিয়াস হোসেন ও আকতার হামিদ।
মাজহার বাবু দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যুক্ত। সহকারী পরিচালক হিসেবে তিনি অর্ধশতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রতিদিনের বাংলাদেশ-এর বিনোদন বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
প্রসঙ্গত, ১৯৮০ সালে সিডাব প্রতিষ্ঠিত হয়। সিডাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শওকত জামিল এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবুল খায়ের বুলবুল।