বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, শৃঙ্খলা, সততা ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করেই দল জনগণের আস্থা ফিরিয়ে আনতে চায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী দলকে আধুনিকায়ন করাই বিএনপির লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে দলের নীতিমালা গড়ে উঠেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনগণের আস্থা অর্জনে কাজ করছে। এ লক্ষ্যে তৃণমূল থেকে শুরু করে সব স্তরে সাংগঠনিক কাঠামো মজবুত করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাই এখন প্রধান লক্ষ্য।
তারেক রহমান জানান, ইতোমধ্যে শৃঙ্খলাভঙ্গ, দুর্নীতি ও অসদাচরণের কারণে ৭ হাজারেরও বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ পদচ্যুত হয়েছেন, কেউ বহিষ্কৃত হয়েছেন। তার মতে, শৃঙ্খলা দুর্বলতা নয় বরং শক্তি—এটি বিএনপির সততার প্রমাণ।
তিনি বলেন, তরুণ প্রজন্ম রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না, বরং সবার অংশগ্রহণে গড়ে ওঠা মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চায়। বিএনপি তাই নারী, তরুণ ও পেশাজীবীদের অংশগ্রহণ বাড়িয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ অনুসরণ করছে।
অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আর বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছেন। তাঁদের সেই আকাঙ্ক্ষা নিয়েই বিএনপি এগিয়ে চলেছে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান—“ঐক্যবদ্ধ থাকুন, শৃঙ্খলাবদ্ধ থাকুন এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। তাহলেই বাংলাদেশে গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব