মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নতুন সরকার গঠনের পর গত চার মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো নতুন রায় বা তদন্ত প্রতিবেদন জমা হয়নি। তিনি বলেন, এতে প্রমাণ হয় দায়িত্বপ্রাপ্ত চিফ প্রসিকিউটর কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন এবং তার অবিলম্বে পদত্যাগ করা উচিত।
তিনি আরও বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি—উভয় দলই জনগণের কাছে জবাবদিহির মুখে রয়েছে। তার ভাষায়, অতীতের সব ঘটনার বিচার না হলে এই সরকার পাঁচ বছর টিকে থাকতে পারবে না।
সমাবেশে নাহিদ ইসলাম আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট ও গণহত্যাকারী সংগঠন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দলটির রাজনৈতিক অবস্থান ও প্রভাব দেশের বাইরে থেকেও পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা হলে তার পরিণতিও ভয়াবহ হবে। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে তিনি তাদের ব্যর্থতার দায় স্বীকারের আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিগত ১৭ বছরে দেশে গুম, খুন ও দুর্নীতির অসংখ্য ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিচার বিএনপি করতে ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য সরকার গঠন করে বিচারের উদ্যোগ নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দেশের জনগণ প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।