শনিবার (১৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা অধিকার পরিষদ আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, দেশে আইনের ঘাটতি নেই, তবে অনেক ক্ষেত্রে এর সঠিক প্রয়োগ ও সচেতনতার অভাব রয়েছে। সমাজে নৈতিক মূল্যবোধের চর্চা কমে যাওয়ায় বিভিন্ন সামাজিক সমস্যাও বাড়ছে। বিশেষ করে অনলাইনে জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, নারী ও শিশুর অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কিশোর-কিশোরীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ওয়ার্ড, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে ক্লাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা নারী অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।