শনিবার (৪ জুলাই) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে সততা নিশ্চিত করতে হবে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না এবং এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি জানান, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে পর্যায়ক্রমে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আরও কার্যকর করা হবে। সেখানে অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে বিভিন্ন নতুন কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও মর্যাদার সঙ্গে দাঁড়াতে পারে। তার ভাষায়, এবারের বাজেট শুধু অর্থ বরাদ্দের নয়, এটি নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক একটি বাজেট। সেই আদর্শ বাস্তবায়নে দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না।