মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
ঢাকায় মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে সদস্যদের মোতায়েন করা হয়েছে। গাজীপুরে চন্দ্রা, কোনাবাড়ী, কাশিমপুর, ভোগড়া বাইপাস, মৌচাক, সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তাঁরা দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জে শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান করছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও ফুটেজ সংগ্রহ করে পরিস্থিতি নজরদারি করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক রয়েছেন।