শুক্রবার (১৩ নভেম্বর) অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলমত নির্বিশেষে আয়োজিত এ সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পরিবারের সদস্যসহ বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
এ উপলক্ষে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও জাতীয় অবদান নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। এতে লেখার জন্য রাজনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
লেখার বিষয় হিসেবে গণতান্ত্রিক আন্দোলন, পররাষ্ট্রনীতি, নারীশিক্ষা, সংসদীয় রাজনীতি, অর্থনৈতিক দর্শন, নির্বাচন, সংবাদপত্রের স্বাধীনতা ও ব্যক্তিগত স্মৃতিচারণসহ বিভিন্ন বিষয় রাখা হয়েছে। লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠাতে হবে। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।
পাশাপাশি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব ও অর্জন নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে তার জীবন, রাজনৈতিক উত্তরাধিকার এবং দেশের ইতিহাসে অবদান তুলে ধরতে চান আয়োজকেরা।