তিনি বলেন, হরমুজ প্রণালি সব দেশের জন্য উন্মুক্ত রাখা জরুরি এবং দ্রুত স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে। বর্তমানে এটি বন্ধ থাকায় বৈশ্বিক সরবরাহব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, যার ফলে জ্বালানি সংকট তীব্র হচ্ছে এবং খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।
ট্রানজিট ফি আরোপের বিষয়ে আল-আনসারি উল্লেখ করেন, এ ধরনের সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া উচিত নয়; বরং সংশ্লিষ্ট আঞ্চলিক দেশগুলোর সম্মতির ভিত্তিতেই তা নির্ধারণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের কোনো সমঝোতা হলে সেখানে আঞ্চলিক অংশগ্রহণ এবং আন্তর্জাতিক নিশ্চয়তা থাকা প্রয়োজন বলেও তিনি মত দেন।
তিনি আরও সতর্ক করে বলেন, কোনো একক রাষ্ট্র বা শক্তির পক্ষে এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অন্যদের ওপর শর্ত চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং এতে সংকট সমাধানের বদলে উত্তেজনা আরও বাড়বে।
উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ববাণিজ্য ও জ্বালানি বাজারে।
সূত্র: রয়টার্স