এর আগে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করার কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে ইরানের কিছু রাডার স্থাপনাতেও হামলা চালানো হয় বলে দাবি করে যুক্তরাষ্ট্র।
সেন্টকমের দাবি, ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্রও নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি বলে জানানো হয়।
মার্কিন বাহিনী আরও জানিয়েছে, হামলার ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের এমন দাবিও প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছাতে কূটনৈতিক আলোচনা এখনো সফল হয়নি। যুদ্ধবিরতি বহাল থাকলেও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ ও উত্তেজনা অব্যাহত রয়েছে।
এদিকে মধ্যস্থতাকারীদের সহায়তায় আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের স্থায়ী সমাধান খুঁজে বের করাই এসব আলোচনার মূল লক্ষ্য বলে জানা গেছে।