টাইর জেলার দেইর কানুন আল-নাহর এলাকায় হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হন।
ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কফারসির শহরের আল-মাহফারা এলাকায় একটি বাড়িতে হামলায় আরও চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই নারী রয়েছেন।
নাবাতিয়েহ জেলার হারুফ শহরে পৌর ভবনের কাছে ড্রোন হামলায় একজন নিহত হন। এছাড়া ফ্রুন এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে চালানো আরেক হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা তাইবেহ এলাকায় ইসরায়েলি সামরিক যোগাযোগযান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি রেশাফ এলাকায় সেনা ও সামরিক যানবাহিনীর অবস্থানে রকেট হামলার কথাও জানিয়েছে সংগঠনটি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২ মার্চ থেকে চলমান সংঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৯ হাজার ৩০১ জন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, সীমান্ত সংঘাতে এখন পর্যন্ত তাদের ১ হাজার ৪৩ জন সেনা আহত হয়েছেন, যার মধ্যে ৫৯ জনের অবস্থা গুরুতর।