এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে উন্নত অস্ত্র ও শক্তিশালী সামরিক সক্ষমতা রয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা হবে। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ইরান কিছুটা নমনীয় হয়েছে, তবে ওই অঞ্চলে মার্কিন উপস্থিতি বাড়ানোর প্রয়োজনীয়তাও রয়েছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজকে থামার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তা উপেক্ষা করায় জাস্ক দ্বীপের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। ইরানের সেনাবাহিনীও বলেছে, দ্রুত পদক্ষেপ নিয়ে তারা মার্কিন নৌযানকে প্রবেশে বাধা দিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি এবং ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিকল্পনা অনুযায়ী চলছে। অভিযানে বিপুলসংখ্যক সেনা, যুদ্ধজাহাজ, বিমান ও ড্রোন মোতায়েন থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।