বুধবার (১৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ সতর্কবার্তা প্রকাশ পায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব-এর সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাত-এর আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতার-এর মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারি ঘিরে বসবাসকারী মানুষকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়, এসব স্থাপনা এখন সরাসরি বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই হামলা হতে পারে। তাই নাগরিক, কর্মী ও আশপাশের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র ও আসালুয়েহ এলাকায় অবস্থিত জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের তেল ও গ্যাস অবকাঠামোয় হামলা চালিয়েছে বলে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন। ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র-এর সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়।