মঙ্গলবার (৩০ জুন) ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১৪-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে এবং গাজা, লেবানন ও সিরিয়ার বিভিন্ন এলাকায় ইসরাইল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার ভাষায়, দেশটি সামরিকভাবে আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।
ইরান প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতের মাধ্যমে দীর্ঘদিনের একটি ‘ভয়ের দেয়াল’ ভেঙে দেওয়া হয়েছে। তার মতে, কয়েক দশক ধরে যে পদক্ষেপ নেওয়া হয়নি, ইসরাইল তা বাস্তবায়ন করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ঘোষিত ‘পূর্ণ বিজয়’ অর্জনের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, নিরাপত্তা নিশ্চিত করার লড়াই চলমান এবং এর নির্দিষ্ট কোনো সমাপ্তি নেই।
গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ‘স্বেচ্ছায় স্থানান্তর’-এর সঙ্গে সম্পর্কিত। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে তিনি বলেন, তিনি কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেন।
আন্তর্জাতিক চাপের বিষয়ে নেতানিয়াহু স্বীকার করেন, বিভিন্ন ইস্যুতে ইসরাইলকে বৈশ্বিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। তবে এসব পরিস্থিতি মোকাবিলায় সরকার নিজেদের কৌশল অনুযায়ী এগোচ্ছে বলেও উল্লেখ করেন।