মার্কিন গণমাধ্যম নিউ ন্যাশন-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করে।
ট্রাম্প বলেন, ইরানের হামলায় মার্কিন সেনাদের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। পাশাপাশি তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না।
গত শুক্রবার (১৭ জুলাই) জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন বা হামলার জবাব দেশটির সশস্ত্র বাহিনী কঠোর ও বিধ্বংসীভাবে দেবে।
এদিকে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি জানিয়েছে, ইরানের হামলায় তাদের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।