তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সংঘাত শুরুর সময়ের তুলনায় বর্তমানে তেলের দাম কিছুটা কমেছে। তবে সাধারণ মানুষের জন্য জ্বালানির মূল্য আরও কমিয়ে আনা ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে সম্পূর্ণভাবে বিরত রাখা।
ভ্যান্সের বক্তব্য, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সেটি নিশ্চিত করাও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান উদ্দেশ্য।
তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান-যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। জ্বালানির মূল্য নিয়ে উদ্বেগের পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ চলছে।