প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার সম্ভাবনার কথা উল্লেখ করে জানান, ইউরোপে স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।
তবে ইরানের পক্ষ থেকে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তেহরান বলছে, আলোচনা চলমান রয়েছে।
কূটনৈতিক সূত্রের দাবি, জেনেভাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হলেও ভিয়েনাও আলোচনায় রয়েছে। চুক্তির নাম, স্থান ও সময়সূচি সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূত্রগুলোর মতে, সম্ভাব্য এ সমঝোতা বাস্তবায়নের পরবর্তী ধাপের পথ খুলে দিতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।