কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ এপ্রিল) তিনি মন্তব্য করেন, ইরানে “রেজিম চেঞ্জ” চাপিয়ে দেওয়ার চেষ্টা কার্যকর নয়। তার মতে, সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া উচিত কেবল ইরানের জনগণেরই।
তিনি আরও বলেন, এই ধরনের সামরিক নীতি অতীতেও ভুল ফল দিয়েছে এবং ভবিষ্যতেও তা সুফল বয়ে আনবে না।
এক সাক্ষাৎকারে মামদানি দাবি করেন, চলমান পরিস্থিতিতে প্রায় ২৩ বিলিয়ন ডলার ব্যয় হয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপে আছে।
তিনি সতর্ক করে বলেন, এই বিপুল অর্থ যদি যুদ্ধের বদলে স্বাস্থ্যসেবা, শিক্ষা বা শিক্ষাঋণ মওকুফে ব্যয় করা হতো, তাহলে সাধারণ মানুষের জীবনে বড় ধরনের উন্নতি আসতে পারত।