নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “আজ রাতেই একটি সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। যদি যুদ্ধবিরতির সব শর্ত ও দাবি মানা না হয়, তাহলে ইরানে এমন একটি ঘটনা ঘটতে পারে যা আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হবে না। আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি ঘটতে পারে।”
তিনি আরও বলেন, “এখন আমরা এমন এক পরিস্থিতিতে আছি যেখানে শাসনব্যবস্থায় পরিবর্তন এসেছে, তুলনামূলকভাবে বেশি বুদ্ধিমান ও কম কঠোর মানুষ সামনে এসেছে, ফলে হয়তো কিছু ভালো কিছু ঘটতে পারে। কে জানে, আজ রাতেই আমরা জানতে পারব।
বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি ও মৃত্যুর অবসান হতে পারে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।”
ট্রাম্প আরও ইঙ্গিত দেন, পরিস্থিতির মোড় খুব দ্রুত স্পষ্ট হবে এবং এটি বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হতে পারে।
সূত্র: আল জাজিরা