ইসরাইলি বাহিনীর দাবি, হারশি কাসেমের অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে কাজ করতেন এবং তার কার্যালয়ের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। তবে এ ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত হিজবুল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে বুধবার গভীর রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলের লাইলাকি-কাফাত এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে রাজধানীর বিভিন্ন স্থানে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
লেবাননের সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, চলমান হামলায় বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় ৩০০ জনের বেশি নিহত এবং প্রায় ১১০০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৩৯ জনে, আর আহত হয়েছেন ৫,৮৭৩ জন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মহলের বিভিন্ন পক্ষ এই যুদ্ধবিরতি লেবাননেও কার্যকর করার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ বিষয়ে ভিন্ন অবস্থান বজায় রেখেছে।