দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর অবশেষে পর্তুগালের পার্লামেন্টে পাস হলো বোরকা নিষিদ্ধের বিল। শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত ভোটে সংখ্যাগরিষ্ঠ এমপি আইনটির পক্ষে ভোট দেন। বিলটি প্রস্তাব করে দক্ষিণপন্থি রাজনৈতিক দল চেগা, যারা জনসমক্ষে পূর্ণ-মুখ ঢাকা পোশাক নিষিদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিল।
নতুন আইনে বলা হয়েছে, রাস্তা, বাজার, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জনসমাগমপূর্ণ স্থানে বোরকা বা নিকাব পরা নিষিদ্ধ। তবে বিমানবন্দর, কূটনৈতিক এলাকা ও ধর্মীয় উপাসনালয়ে প্রয়োজনে মুখ ঢাকা যাবে।
আইন ভঙ্গের ক্ষেত্রে নিকাব পরলে ২০০ থেকে ৪,০০০ ইউরো জরিমানা, এবং কাউকে জোর করে তা পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।
বিলটি পাস হওয়ার পর দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ উন্নয়নের পদক্ষেপ বলছেন, আবার অনেকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে সমালোচনা করছেন।
সূত্র: এবিসি নিউজ, আল জাজিরা।